বগুড়ার সোনাতলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মুলবাড়ী গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। পরে থানায় খবর খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে থেবে মরদেহ উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাত ওই মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পরনের কাপড় দেখে মরদেহটি কোনো নারীর বলে শনাক্ত করা হয়েছে।