'জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, দাম বাড়বে না'

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতিতেও বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তেল দিয়ে কেউ কারসাজি করলে কোনও অবস্থায় তাকে ছাড়া হবে না।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গার ঘাড়ুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদরাসা মাঠে নদী পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

‎পরে তিনি অতিথিদের নিয়ে শরিফাবাদ হ্যালন ফকিরের বাড়ি সংগ্রহ খাল খারদিয়া হয়ে শাহজাহান শেখের বাড়ি হয়ে কুমার নদী পর্যন্ত নদী পুনঃখননের উদ্বোধন করেন।