ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা হলেন আহমদ মুসাননা চৌধুরী ও মুহাম্মদ মুজাহিদুল ইসলাম শাহিন।

আজ বৃহস্পতিবার এ দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাদের পদত্যাগপত্র আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করে।

গত ২৫ মার্চ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষার উদ্যোগ নেন তিনি। ইতোমধ্যে গতকাল এ পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্যেই দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন।