ব্ল্যাক কফি আর গ্রিন টি অনেকেই পান করছেন। অনেকের কাছেই প্রশ্ন শরীরের জন্য কোনটা উপকারী। শরীরের পুষ্টি শোষণ করার ক্ষমতা, রোগ প্রতিরোধের ক্ষমতা, বিপাকহার এবং মানসিক স্বাস্থ্য সবই নির্ভর করছে অন্ত্রের ওপর। সুতরাং কোন পানীয় পানে উপকার পাবেন জেনে নিন।
ব্ল্যাক কফি : হজম হতে সহায়তা করে। এটি পাচক রস নিঃসরণে এবং খাবারকে ভাঙতে সাহায্য করে। বাওয়েল মুভমেন্টকেও সচল রাখে এই পানীয়। তা ছাড়া ব্ল্যাক কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপযোগী। কিন্তু খালি পেটে ব্ল্যাক কফি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। তখন গ্যাস্টিকের সমস্যা বাড়ে।
আবার কফি খাওয়া মাত্র কোলনে চাপ পড়ে এবং বাথরুম দৌড়াতে হয়। পেট পরিষ্কার করে দেয় এই পানীয়। কিন্তু খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা বাড়ে। ২-৩ কাপের বেশি খেলেও একই সমস্যা দেখা দেয়। যাদের গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্ল্যাক্স ডিজিজ, গ্যাস্ট্রাইটিস, ফাংশনাল ডিসপেপসিয়া কিংবা ইরিটেবল বাওয়েল সিনড্রোম রয়েছে, তাদের কফি এড়িয়ে যাওয়াই ভালো।
গ্রিন টি : গ্রিন টিয়ের মধ্যে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি অন্ত্রের প্রদাহ কমায়। এর ফলে পেট পরিষ্কার থাকে এবং ক্রনিক অসুখের ঝুঁকি সহজেই এড়ানো যায়। তা ছাড়া গ্রিন টি ডিটক্সিফিকেশনের কাজ করে। শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়। তাই অন্ত্রের কথা ভেবে গ্রিন টি খেতেই পারেন।
মাচা টি : মাচাতেও ক্যাটেচিন রয়েছে, তবে তার পরিমাণে গ্রিন টিয়ের চেয়ে বেশিই। তাই মাচা খেলে গ্রিন টি-এর চেয়ে বাড়তি উপকারিতা মেলে। এই পানীয়ও অন্ত্রের প্রদাহ কমায় এবং ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বজায় রাখে। এ ছাড়া মাচাতে থাকা ক্যাফিন ধীরে ধীরে শরীরে নির্গত হয়। তাই এই পানীয় খেলে খুব একটা গ্যাস অম্বল হয় না।