নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বৃহস্পতিবার (২এপ্রিল)রাত ১০ টা থেকে অনশন করছেন এক নারী। এ ঘটনায় প্রেমিক রাজু মোল্যা (২৫)সহ তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের ওই নারী একই গ্রামের রাজুর সাথে প্রায় আট বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল।দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলে ও পরিবারের মতবিরোধের কারনে ২৩ সালের ৫ সেপ্টেম্বর (৩ বছর) আগে একই গ্রামের যুবক হানিফের সাথে সামাজিক ভাবে বিয়ে দেন তাদের পরিবার।
বিয়ের পর থেকে প্রেমিক রাজু ওই নারীর সাথে সম্পর্ক রাখেন। সম্পর্ক না রাখলে রাজুর সাথে সেই সময়ের কিছু ছবি, ভিডিও ওই নারীর স্বামীর পরিবারকে জানিয়ে দিবেন বলে হুমকি দেন। সংসার টিকাতে নিয়মিত রাজুর সাথে পূর্বের ন্যায় গোপনে সম্পর্ক রেখে চলেন ওই নারী। স্বামী বাড়িতে না থাকলে ওই নারীর স্বামীর বাড়িতে যাতায়াত ও চলত রাজুর।
গত (২৯ মার্চ) রাতে ওই নারীর কাছে রাত্রিযাপনে যান রাজু। এসময় ওই নারীর স্বামী হানিফ তাকে হাতেনাতে ধরে ফেলেন।এবং স্থানীয় ভাবে শালিশ করে ওই নারীকে তালাক দেন।তালকাপ্রাপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে রাজুর বাড়ি আফরা গ্রামে এসে রাজুর সাথে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে বৃহস্পতিবার রাতে নারীর অবস্থান টের পেয়ে রাজু ও তার পরিবার পালিয়ে যায়।
অনশন করা ওই নারী বলেন,"আমার সাথে বিয়ের আগে সম্পর্ক ছিলো কিন্ত পরিবার আমাকে অন্য জায়গায় বিয়ে দিলেও রাজুর কাছে থাকা আমাদের কিছু ছবি ভিডিও দিয়ে আমাকে হয়রানি করে। গত ২৯ তারিখে তার সাথে আমাকে আমার স্বামী ধরে ফেলে এবং আমার তালাক হয়ে গেছে। এখন আমার যাওয়ার কোন যায়গা নাই।আমাকে বিয়ের লোভ দেখাতো তাই রাজুকেই বিয়ে করতে চাই।সে যদি আমাকে না নেয় তাহলে আমি আত্নহত্যা করবো।"
শেখহাটি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন,আমারা আগে পরকীয়ার বিষয়ে কিছুই জানতাম না। মেয়েটি কাল রাত ১০ টার পর থেকে অনশন শুরু করেছে। মেয়েটির উপস্থিত টের পেয়ে রাজু ও তার পরিবারের সদস্যরা গাঁ ডাকা দিয়েছেন। ধারনা করা হচ্ছে তারা আশপাশে আছে৷ মেয়েটির যেহেতু সংসার নষ্ট করেছে রাজু, সেহেতু তার মেয়েটিকে বিয়ে করা উচিত।
রাজু ও তার পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নড়াইল সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত )অজয় কুন্ডু বলেন, গতকাল রাতে আফরা গ্রামে একটি মেয়ে অনশন শুরু করেছেন বিষয়টি জানতে পেরেছি। তবে এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।