নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান ২ আসামী রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। শুক্রবার (৩এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  ১নং আসামী মো. রিফাত (২১) কদম রসুল ওরফে রসুলবাগ, জিএ রোড এলাকার গাজী মিয়ার পুত্র এবং ২ নং আসামী মো. নোমান (২১) বন্দর বাগবাড়ি এলাকার জাহিদ হোসেনের ছেলে। 

কিশোরী ধর্ষণের ঘটনা পরপরই বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। মামলা হওয়ার পর ২ আসামীকে গ্রেফতারে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।