বায়ুদূষণের আজ ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই। অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান ১৮ নম্বরে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা চিয়াং মাইয়ের বায়ুর মানের স্কোর ২৫৪। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর দূষণ স্কোর ১৯৯ এর অর্থ দাঁড়ায় সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার দূষণ স্কোর ১৮১।

অন্যদিকে, ঢাকার দূষণ স্কোর ১০৮। এর অর্থ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।