মুরাদনগর

ইয়াবাসহ আমান উল্যাহ ‘গ্রেপ্তার’

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ আমান উল্যাহ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার আমিননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমান উল্যাহ (২৫) আমিননগর গ্রামের মো. মনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আমিননগর গ্রামে অভিযান চালান। এ সময় আমান উল্যাহকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, আটক আমান উল্যাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।