আগামী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার (৫ এপ্রিল) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এতথ্য পাওয়া গেছে।
পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৪ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। আগামীকাল সোমবার (৬ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী বৃষ্টিপাতের রেকর্ড নেই।