বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের (ডিএমডি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি), ওপেন মার্কেট অপারেশন, ইন্টারব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি ও টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী- ট্রেজারি বিল-বন্ড ও সুকুক নিলাম আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ) সকাল ১০টা-দুপুর ১২টা। কেন্দ্রীয় ব্যাংক রেপো ও এসডিএফ সকাল ১০টা-দুপুর আড়াইটা, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) দুপুর আড়াইটা-বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এছাড়া ইন্টারব্যাংক রেপো ও ওটিসি সকাল ১০টা-বিকেল ৩টা, টিডব্লিউএস প্ল্যাটফর্ম সকাল ১০টা-দুপুর ২টা এবং ইডিএসমানি প্ল্যাটফর্ম সকাল ১০টা-বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন এই সময়সূচি আজ রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।