প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ‘ইস্টার সানডে’ উপলক্ষে আজ রবিবার (০৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতৃবৃন্দ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন প্রতিনিধি দলটি।

সাক্ষাতের শুরুতেই প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ইস্টার সানডের শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখায় সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে খ্রিস্টান সম্প্রদায়ের পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।