এমটিবি ফাউন্ডেশনের অটিজম দিবস উদযাপন

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের (পিএফডিএ-ভিটিসি) সহযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয় প্রতিটি জীবন মূল্যবান’ উদযাপন করেছে। এ উপলক্ষে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।