ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেওয়া হয়। গতকাল রবিবার পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন। ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিচালক তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ¦ালানি, কৃষি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতের একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। পরিচালক নাজনীন আহমেদ বাংলাদেশের গার্মেন্টস, কেমিক্যাল এবং প্যাকেজিং খাতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন।