হবিগঞ্জের তিনটি উপজেলার বোরো ফসল পানিতে নিমজ্জিত 

গত কয়েক দিনে অতিবৃষ্টিতে হবিগঞ্জে জেলার হাওরাঞ্চলে তিনটি উপজেলার ৮ টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল পানি নিমজ্জিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। 

বানিয়াচং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ জানান, ঐ  উপজেলায় মোট ৩৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উপজেলার সুজাতপুর,মন্দরী, মুরাদপুর ও পইলার কান্দি ইউনিয়নের ভুগলী, ভল্লুয়ার, রাজাখাই, হিজলী, বালি ও বাগের আগার হাওরের দুইশ ১৮হেক্টর বোরো ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

 লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, ঐ উপজেলার ১নং লাখাই ইউনিয়নের  ধলেশ্বরী নদীর কিনারায় ৬ হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

এদিকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের  ৪ হেক্টর আংশিক ও  ৩ হেক্টর সম্পূর্ণ বদলপুর ইউনিয়নের আংশিক ৪ হেক্টর সম্পূর্ণ ৬ হেক্টর  কাকাইলছেও ইউনিয়নে এক হেক্টর বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। 

চলতি মৌসুমে জেলায় ৯ টি উপজেলায় এক লক্ষ ২৩ হাজার ৮শ ৪৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে এক লক্ষ ২৩ হাজার৬শ৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২০৪ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে।