পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন।
আলোচনা সভায় বক্তব্য দেন আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জিএম এনামুল হক, মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক হোসেন, ডা. মাহাবুব, ডা. ফারজানা ইয়াসমিন ও ডা. জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।
এর আগে হাসপাতাল সড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।