গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি দোকান। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

সোমবার (৬ এপ্রিল) রাতে টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া চারঘাটা ব্রিজের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনোরঞ্জন হালদার বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে আসি। এর কিছুক্ষণ পর খবর আসে আমার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দোকানে গিয়েও কোন মালামাল বের করতে পারিনি। চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অত্যন্ত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরো বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়র সার্ভিসকে জানালেও তারা ঘটনাস্থলে আসেনি। আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় আমি এখন নি:স্ব হয়ে পড়েছি। উপার্জনেরে একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে পরিবার নিয়ে কিভাবে চলবো সেই চিন্তায় দিন কাটছে। আমি সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।