মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার 

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার মাঝপথে এক সপ্তাহের ছুটিতে সিডনি গিয়ে বিপাকে পড়েছেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার।

রবিআর সিডনিতে পুলিশ যখন ওয়ার্নারের গাড়ি থামিয়ে শ্বাস-পরীক্ষা করে, তখন দেখা যায় তিনি আইনি সীমার চেয়েও বেশি অ্যালকোহল গ্রহণ করেছেন। এরপরই তাকে গ্রেপ্তার করে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় তাঁর শরীরে রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪। নিউ সাউথ ওয়েলসে গাড়ি চালানোর জন্য অ্যালকোহলের যে বৈধ মাত্রা নির্ধারিত আছে, ওয়ার্নারের রক্তে তা ছিল দ্বিগুণের বেশি।

আইন অনুযায়ী, রক্তে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল থাকলে তাকে ‘মিড-রেঞ্জ’ অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই গুরুতর অপরাধেই তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ৭ মে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, এই গ্রেপ্তার ওয়ার্নারের পিএসএলে খেলায় কোনো বাধা সৃষ্টি করবে না। তিনি পূর্বপরিকল্পনা অনুযায়ী পাকিস্তানে ফিরবেন এবং ৯ এপ্রিল করাচির ঘরের মাঠে প্রথম ম্যাচেই তার খেলার কথা রয়েছে।

তবে ওয়ার্নার আগামী ৭ মে তাকে সিডনির আদালতে হাজির হতে হবে। যেহেতু পিএসএলের ফাইনাল ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে, তাই টুর্নামেন্টের বাকি অংশে তার থাকা নিয়ে কোনো আইনি জটিলতা দেখছেন না সংশ্লিষ্টরা।