পূবালী ব্যাংক যৌথ ক্রেডিট কার্ড উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে কো-ব্র‍্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠান স্কয়ার হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের মহাখালী করপোরেট শাখাপ্রধান ও মহাব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফয়সাল জামান, পরিচালক (মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা. ওয়াহিদউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।