তুরস্কে পুলিশ বাহিনীর ওপর হামলা ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের ওপর হামলার ওই ঘটনা ঘটে। এতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য সামান্য আহতও হয়েছেন। মঙ্গলবার (৭এপ্রিল) ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল এ তথ্য নিশ্চিত করেছেন।
এনএন তূর্কে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর বলেন, আমাদের পুলিশ বাহিনীর ওপর হামলা হয়েছে। একজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও দুজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে।’পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান দাভুত গুল। এর আগে তুরস্কের স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল যে তিন হামলাকারীর মধ্যে দুইজন নিহত হয়েছে।