পুরোনো ইহুদিবিদ্বেষী মন্তব্যের কারণে বিশ্বখ্যাত মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট (ইয়ে) যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়ায় ওয়্যারলেস ফেস্টিভ্যাল-২০২৬ বাতিল ঘোষণা করা হয়েছে।
ওয়্যারলেস ফেস্টিভ্যালে মধ্যে দিয়ে দীর্ঘ ১১ বছর পর ব্রিটিশ ভক্তদের মাতাতে লন্ডনের মঞ্চে ফেরার কথা থাকালেও এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার কারণে লন্ডনে প্রবেশের অনুমতি পাননি এই শিল্পী। যার সরাসরি প্রভাব পড়েছে লন্ডনের জনপ্রিয় ‘ওয়্যারলেস ফেস্টিভ্যাল’এর ওপর। প্রধান শিল্পীর অনুপস্থিতিতে পুরো উৎসবটিই বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
সম্প্রতি উৎসবের আয়োজক সংস্থা ‘ফেস্টিভ্যাল রিপাবলিক’ এক বিবৃতিতে উৎসবের বাতিলের বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে আয়োজকরা জানায়, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনস্বার্থ বিবেচনা করে কানিয়ে ওয়েস্টের ওপর নিষেধাজ্ঞা জারি করায় ১০ থেকে ১২ জুলাই লন্ডনের ফিন্সবারি পার্কে নির্ধারিত তিন দিনের এই মেগা ইভেন্টটি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
কানিই ওয়েস্টের অতীতে করা অ্যান্টি-সেমেটিক বা ইহুদিবিদ্বেষী বক্তব্য এবং অ্যাডলফ হিটলারের প্রশংসা করার বিষয়টি সামনে আসার পর থেকেই যুক্তরাজ্যে প্রতিবাদের ঝড় ওঠে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই কনসার্ট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। পাশাপাশি বিতর্কের মুখে পেপসি ও ডিয়াজিও-র মতো বড় স্পন্সররা উৎসব থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। মূলত সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতেই ব্রিটিশ সরকার তাকে দেশটিতে প্রবেশের ভিসা দিতে অস্বীকার করে।
নিষেধাজ্ঞার মুখে পড়ে নমনীয় সুরে কথা বলতে দেখা গেছে ইয়েরকে। এক বিবৃতিতে তিনি ব্রিটেনের ইহুদি নেতাদের সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়ার এবং ঐক্য ও শান্তির বার্তা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
২০১৫ সালে বির্তকিত মন্তব্যের পর যুক্তরাজ্যে ফেরার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় কানিই ওয়েস্টের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়ছে।