সংসদে রেলপথমন্ত্রী

ভারত থেকে আসা ২০০ ব্রডগেজ কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে

ভারত থেকে আসা ২০০ ব্রডগেজ কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য  মোঃ ইলিয়াস মোল্লার এক লিখিত প্রশ্নের জবাবে রেলপথ শেখ রবিউল আলম এ কথা জানান ৷ 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতি করেন। বৃহস্পতিবারে প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয়।

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে European Investment Bank (EIB)-এর অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় জুন ২০২৬ হতে ডিসেম্বর ২০২৭ সাল নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজসমূহ সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।