মিলাদ, কিয়াম, জিকির, মুনাজাত ও তবারকা পরিবেশনের মধ্যে দিয়ে শেষ হলো গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর বার্ষিক ওরস।
বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত মাইজভাণ্ডারী দরবারে অনুষ্ঠিত ওরসের শেষ দিন দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী
বিশেষ মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ক.) বলেন, গাউসুল আজম বিল বিরাসত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির (ক.) পবিত্র ওরসের সমাপনী দিবসে তার আশেক ভক্তরা নানা কর্মসূচির ইন্তেজাম করেছেন। আপনার বান্দারা দুনিয়ার প্রয়োজনকে দূরে ঠেলে দিয়ে আপনার প্রিয় বন্ধু মওলায়ে রহমানের দরবারে হাজির হয়েছেন তাদের গুনাহ ক্ষমা করুন। দরবারের গোলাম হিসেবে আমাদের একটি সম্মানের জিন্দেগী দান করুন। আমাদের পিতামাতার উপযুক্ত খেদমত করার তৌফিক দিন।
দেশ-বিদেশে অবস্থান করা শ্রমজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি, কৃষিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি দান করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বলেন, আমাদের অন্ধকার কবরে আলো দান করুন। দরবারের উপযুক্ত তথা হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) প্রবর্তিত ত্বরিকার শিক্ষা, আমল, আখলাক দিয়ে আমাদের পরিপূর্ণ করুন।