ব্রাজিলের ক্রিকেটার ৯ উইকেট নিয়ে গড়লেন বিশ্বরেকর্ড

ক্রিকেট বিশ্ব এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলো। ব্রাজিলের ফাস্ট বোলার লরা কার্ডোসো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ইনিংসে ৯টি উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন। ৯ এপ্রিল লেসোথোর বিপক্ষে ম্যাচে তিনি এই ইতিহাস গড়েন।

নারী টি–টুয়েন্টিতে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এত দিন সবার ওপরে ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের নাম। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

লেসোথোর বিপক্ষে ম্যাচে লরা কার্ডোসো মাত্র ৩ ওভার বল করে ৪ রান দিয়ে ৯টি উইকেট শিকার করেন। এটি পুরুষ বা নারী—উভয় ধরনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। কার্ডোসো তার স্পেলের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন এবং চতুর্থ ওভারে একাই ৪টি উইকেট নেন। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। দশ নম্বর উইকেটটিও হয়ে পেয়ে যেতেন, তবে লেসোথোর শেষ উইকেটটি মারিয়ান আর্তুর  নিলে কারদোসোর আর সেই সুযোগ মেলেনি।

ব্রাজিলের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লেসোথো মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায়, ফলে ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল।

টি-টোয়েন্টির সেরা বোলিং তালিকা