লঞ্চ হলো ভিভো ভি৭০এফই এবং ভি৭০

ভিভো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ট্রাভেলের সেরা সঙ্গী ভিভো ভি৭০এফই। একই সঙ্গে নিয়ে এসেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৭০। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভিভো ভি৭০এফইর প্রধান আকর্ষণ হলো ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যার ১/১.৫৬-ইঞ্চি এইচপি ফাইভ সেন্সর বেশি আলো গ্রহণ করে, ফলে ছবি হয় আরও পরিষ্কার ও বিস্তারিত। ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের কারণে চলার সময়ও ছবি থাকে স্থির।

ক্যামেরা ছাড়াও ভ্রমণে সঙ্গ দিতে ভি৭০এফই একদম উপযোগী। মিউজ পার্পেল রঙের শিফটিং গ্রেডিয়েন্ট ও সূক্ষ্ম টেক্সচার ডিভাইসটিকে দেয় প্রিমিয়াম ও নজরকাড়া লুক। পাশাপাশি পাওয়া যাবে ওশান ব্লু রঙেও। মাত্র ৭.৫৯ মিমি পাতলা হলেও এতে রয়েছে ভ্রমণে সারাদিনের ব্যাকাপের জন্য শক্তিশালী ৭০০০এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ, ৫ বছরের ব্যাটারি হেলথ এবং ২৪-স্তরের সিকিউরিটি প্রোটেকশন। বিস্তারিত প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানা যাবে।