বৈশাখের আগমন

বারো মাসের রঙের খেলা চলছে বাংলাদেশে,

বাংলা মাসে বৈশাখ আসে চৈত্র মাসের শেষে।

বৈশাখে পাকছে দেখ কত নানান ফল,

ফলের গন্ধে গাছের পাশে খেলছে মাছির দল।

বৈশাখের প্রথম দিন দেখতে যাব মেলা,

মেলায় আছে হাতি-ঘোড়া আনন্দময় খেলা।

খাবো-দাবো ঘুরবো অনেক আমরা সবাই মিলে,

বাদ্য বাজে সুরের তালে গাইবো গলা খুলে।

সুরের তালে-গানের তালে নাচছে শত পাখি,

প্রকৃতির এই রঙের খেলায় বৈশাখকে ডাকি।

আকাশ-পাতাল এক হলো আজ মজার ছড়া-ছড়ি,

নতুন বছর রঙের খেলায় বৈশাখকে বরণ করি।