এবার কোহলিদের বিরুদ্ধে তাণ্ডব বৈভবের, আবার ১৫ বলে হাফসেঞ্চুরি!

গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে শুক্রবার দেখা গেল বৈভব সূর্যবংশী শো। রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরুর  দেওয়া ২০২ রানের বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চড়াও হন এই ১৫ বছরের তরুণ। তার ব্যাটিং ঝড়ে খড়কুটোর মতো উড়ে যান বেঙ্গালুরুর বোলাররা।

মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন বৈভব। ২৬ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭টি ছক্কা এবং ৮টি চার।

আইপিএলে ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরির (৩০ বল) রেকর্ড ভাঙার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বৈভব। কিন্তু ২৫তম বলে ক্রুনাল পাণ্ডিয়ার বলে বড় শট খেলতে গিয়ে লং-অনে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি। ফলে মাত্র ৫ বলের ব্যবধানে রেকর্ডটি অক্ষত থেকে যায়।

​আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম ফিফটির তালিকায় বৈভব এখন প্রথম সারিতে। লক্ষ্য করার মতো বিষয় হলো, তিনি এবারের আসরে সিএসকে-র বিপক্ষেও ১৫ বলে ফিফটি করেছিলেন।

 

  • ​১৩ বল - যশস্বী জয়সওয়াল (২০২৩)
  • ​১৪ বল - কে এল রাহুল (২০১৮)
  • ​১৫ বল - ইউসুফ পাঠান (২০১৪)
  • ১৫ বল - বৈভব সূর্যবংশী (বনাম সিএসকে ও আরসিবি, ২০২৬)

বৈভব আউটের একই ওভারে শিমরন হেটমেয়ারকেও ফিরিয়ে দিয়ে আরসিবিকে ম্যাচে ফেরান ক্রুনাল। কিন্ত ধ্রুব জুরেলের ৪৩ বলে ৮১ রানের ইনিংসে শেষ পর্যন্ত টানা চতুর্থ জয় তুলে নেয় রাজস্হাণ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আরসিবি ৮ উইকেটে ২০১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৬৩ রান করেন রজত পতিদার। বিরাট কোহলি ১৬ বলে ৩২ রান করে আউট হন। শেষ দিকে রোমারিও শেফার্ড এবং ভেঙ্কটেশ আইয়ারের ক্যামিও ইনিংসে ২০০ পার করে বেঙ্গালুরু।