নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণরা

নাটোরের সিংড়ায় নিজ উদ্যোগে এলাকার চলাচলের রাস্তা সংস্কার করেছেন যুবকরা। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌরসভার চকসিংড়া শাহপাড়া মহল্লার রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য এই সংস্কারের উদ্যোগ নেয় ওই এলাকা ৯ নম্বর ওয়ার্ড যুব সমাজ।

এবিষয়ে যুব সমাজের সভাপতি মো. লিটন হোসেন বলেন, আমাদের মহল্লার রাস্তার কিছু অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে আমরা সবসময় থাকব।

একাজে আরও অংশ নেন রানা, সবুজ, মাহির, মাহিন, মোশাররফ, রনি, তামিম প্রমুখ।

এদিকে এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছে সংগঠনটি।