হিলিতে চলছে দিনব্যাপী বিজ্ঞান মেলা

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা চলছে। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। সকাল থেকে শুরু হওয়া মেলা চলবে বিকেল পর্যন্ত।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উদ্বোধনের পর ইউএনও অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্বাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্ক জেনে নেন।

এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মেলায় ১৮টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সব প্রজেক্ট নিয়ে তাতে অংশ নেয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসার কর্মকর্তা মেজবাহুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইফতেখার জামান, ভেটিরিনারী সার্জন ডা.মুনতাসির মামুনসহ অনেকেই।