শ্রমিককে নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় মামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটার এক শ্রমিককে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়। এতে ভাটার সর্দার মো.ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভিডিও ভাইরাল হলে পুলিশ গিয়ে নির্যাতনকারী মো.কালুকে উদ্ধার করেন। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গোড়া এলাকায় ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানা যায়।

৬মিনিট ১৩সেকেন্ডের ভিডিওতে ভিডিওতে দেখা যায় হাত বেঁধে রাখা ব্যক্তিতে লাঠি দিয়ে মারছে বেঁধে রাখা ব্যক্তিকে দিয়ে স্বীকারোক্তি নেন। এছাড়াও বেঁধে রাখা ব্যক্তিকে টানা দু'দিন আটক রাখা হয় অভিযোগ রয়েছে।
জানা যায় ভুক্তভোগীর নাম মো. কালু। তার  বাড়ি চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী বাজার সংলগ্ন এলাকায়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।নির্যাতনের শিকার মো.কালু বলেন, সে অসুস্থ থাকায় বাড়িতে ছিল। মাঝি তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে হাত-পা বেঁধে বেদম মারধর করেন। পুলিশে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং চিকিৎসা দেন। তিনি এখন অনেকটাই সুস্থ। তবে তিনি মাঝি মো.ইসমাইলের শাস্তি দাবি করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চরম ক্ষোভের বহিপ্রকাশ দেখা গেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ভিডিও দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, মো. কালুকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এই বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।