ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধিদল। দলে ছিলেন ইরানে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেন। তিনি জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি হয়নি এবং ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সব মিলিয়ে, আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষই পাকিস্তান ছেড়ে চলে গেছে।
‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ মার্চ) বিকেল থেকে শুরু হয়ে রবিবার (১২ মার্চ) পর্যন্ত এ আলোচনা চলে। পরে সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।