পার্বতীপুরে ১২শ লিটার পেট্রোল জব্দ

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে দোকানে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র‌্যাব ও প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ ও পার্বতীপুর উপজেলা প্রশাসন।

নীলফামারী সিপিসি-২ র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানান, গোপন  খবর পেয়ে পার্বতীপুর শহরের একটি দোকানে অভিযান চালানো হয়। দোকানের ভেতরে পাঁচটি করে ড্রাম ও জারকিনতে জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাদ্দাম হোসেন জানান, একটি দোকানে অবৈধভাবে মজুত করে রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বেশি দামে বিক্রির উদ্দেশ্য তিনি এই পেট্রোল মজুত করে আসছেন। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।