নতুন মুখ জয়িতা, ৭ বছর পর ওয়ানডে দলে শারমিন

২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ঘরোয়া ক্রিকেট ও নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছেন। বিশেষ করে থাইল্যান্ডের বিপক্ষে ৪টি ছক্কায় সাজানো তার ৫৬ রানের ইনিংসটি তাকে দলে জায়গা করে দিতে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের টপ-অর্ডারে দ্রুত রান তোলার অভাব পূরণে তাকে বড় ভরসা মনে করা হচ্ছে।

অন্যদিকে, ৩২ বছর বয়সী শারমিন সুলতানা প্রায় সাড়ে ছয় বছর পর ওয়ানডে দলে ফিরলেন। শারমিন খেলেছেন ১৩টি ওয়ানডে। সবশেষটি সেই ২০১৯ সালের নভেম্বরে। ৩২ বছর বয়সী ব্যাটার গত জানুয়ারিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে। সেখানে বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি কার্যকর ইনিংস এসেছে তার ব্যাট থেকে।

এছাড়া ১৫ মাস পর দলে ফিরেছেন অফ স্পিনার সুলতানা খাতুন, যিনি ১৬ ওয়ানডেতে ১৯টি উইকেট শিকার করেছেন।

নতুনদের জায়গা করে দিতে দল থেকে ছিটকে গেছেন ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, সুমাইয়া আক্তার এবং অফ স্পিনার নিশিতা আক্তার। তবে আলোচনায় থাকা সত্ত্বেও অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা এবারও দলে সুযোগ পাননি।

বাংলাদেশ ওয়ানডে দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়ায়রিয়া ফেরদৌস।

স্ট্যান্ড বাই:

দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।