গতকাল আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধানে গতকাল রবিবার ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদে শুরু হয়। সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান, প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ এপ্রিল আন্তঃবাহিনী আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আইএসপিআর