শিক্ষা প্রতিমন্ত্রী বললেন

২০১০ থেকে ২৪ পর্যন্ত শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়নি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘২০১০ থেকে ২০২৪ শিক্ষার কোনো উন্নতি হয়নি। এত বছর কোনো ভিশন ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। আজকে আমাদের দেশে এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারির প্রচলন চালু হয়েছে।’

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্বাচনী অঙ্গীকার আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে শিক্ষার মান উন্নয়নে গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।