ব্রাজিলে গেলেন তাসনিম জারা

চিকিৎসক, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা ব্রাজিলে গেছেন। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। এই রাজনীতিবিদ পোস্টে লেখেন…

যাচ্ছি ব্রাজিল। সাও পাওলোতে একটা আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে।

বিমানবন্দরের ছবি নিজেই পোস্ট করছি, কারণ এখন নিজের ছবি নিজে না দিলে অন্যরা দিয়ে দেয় এবং ক্যাপশনটা একটু অন্যরকম হয়।

২০২৪ সালের অভ্যুত্থানের পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে এসে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি এনসিপি থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মন্ডা এলাকা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।