বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল আয়োজন করেছে এক বর্ণিল ও জমকালো উৎসব, যেখানে সংস্কৃতি, ঐতিহ্য ও রসনাবিলাসের অপূর্ব সমন্বয়ের পাশাপাশি যুক্ত হয়েছে এক মহৎ উদ্যোগের ছোঁয়া।
এই পহেলা বৈশাখে হোটেলটি আয়োজন করছে বিশেষ “বৈশাখী ভোজ” বাহার রেস্টুরেন্টে (৩য় তলা), যেখানে বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের সমৃদ্ধ বুফে উপভোগ করা যাবে এক অনন্য ফাইভ-স্টার অভিজ্ঞতায়, সাশ্রয়ী ও আকর্ষণীয় মূল্যে। অফারসমূহ হলো: বুফে লাঞ্চ: ২,৪৫০ টাকা (নেট) ও বুফে ডিনার: ২,৯৫০ টাকা (নেট)। উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে গ্রুপ বুকিং-এ থাকছে সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপনকে করবে আরও আনন্দময়।
১৪ই এপ্রিল, হোটেলে আয়োজন করা হয়েছে “নববর্ষের আনন্দমেলা ১৪৩৩”, যেখানে থাকবে মনোমুগ্ধকর বাউল সংগীত, আকর্ষণীয় ফেস পেইন্টিং, প্রাণবন্ত বৈশাখী ফিউশন বিট্স এবং সুস্বাদু লাইভ ফুড কর্নার, সাথে আরও অনেক চমকপ্রদ আয়োজন।
এই উৎসবকে আরও অর্থবহ করে তুলতে, বিক্রিত পণ্যের একটি অংশ দাতব্য খাতে প্রদান করা হবে, যা এই আয়োজনকে একটি মানবিক উদ্যোগে রূপ দেবে।
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল সকলকে আমন্ত্রণ জানাচ্ছে নতুন বছরকে বরণ করে নিতে এক অনন্য, উৎসবমুখর ও অর্থবহ পরিবেশে। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন সরাসরি উল্লেখিত নম্বরে: +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৬।