স্কারবোরোতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করলো বিসিসিবি উইমেন

কানাডার স্কারবোরোতে বর্ণিল ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে বিসিসিবি উইমেন। গত ১২ এপ্রিল খাজানা কুইন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মিলিত হন উৎসবমুখর পরিবেশে, যেখানে ছিল ঐক্য, সংস্কৃতি ও আনন্দের অপূর্ব মেলবন্ধন।

অনুষ্ঠানে ছিল বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা ও অংশগ্রহণমূলক আয়োজন। কবিতা আবৃত্তি করেন আসমা সুমি, সঙ্গীত পরিবেশন করেন তাজনিন সোহানা এবং নৃত্য পরিবেশন করেন শামান্থা হক ও রিমি খাতুন। হেনা ডিসাইন এ ছিলেন নাসরিন সুলতানা।  এসব পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রার আনন্দ ও উৎসবের আমেজ।

এই আয়োজনের মাধ্যমে বিসিসিবি উইমেন তাদের নেটওয়ার্কিং, সামাজিক সম্পৃক্ততা এবং সাংস্কৃতিক চর্চার প্রতি প্রতিশ্রুতি আরও একবার তুলে ধরেছে। অংশগ্রহণকারীরা নিজেদের ঐতিহ্য উদযাপনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন টিম লিডার তানিজা রেজা, সহায়তায় ছিলেন আফসানা জেরিন। এছাড়াও সহ-প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ ও সায়মা হাসানের সার্বিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও অন্তর্ভুক্তিমূলক ও আকর্ষণীয় আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন|