চট্টগ্রামের বোয়ালখালীতে এক গৃহস্থের মুরগি ঘরে ঢুকে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ। রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগি ঘরে মেছো বাঘটি ঢুকে পড়েছিল।
স্থানীয় বাসিন্দা মো.মহিউদ্দিন বলেন, রবিবার সন্ধ্যার পর অগোচরে ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছো বাঘটি ঢুকে পড়েছিল। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বিষয়টি বন্যপ্রাণি সংরক্ষণ দপ্তরের লোকজনকে মেছো বাঘটি রেসকিউ করার জন্য বলা হয়েছে।