বলিউড ও দক্ষিণী সুপারস্টার শাহরুখ খান ও আল্লু অর্জন প্রথমবার একসঙ্গে হাজির হওয়ার আভাস দিয়েছেন। অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমায় আল্লু তো রয়েছেনই, তার সঙ্গে যোগ দিচ্ছেন শাহরুখ। আরএটা যদি সত্যি হয়, তবে এটা হবে ভারতীয় সিনেমায় এক ঐতিহাসিক ঘটনা।
প্রথমে শোনা যাচ্ছিল রজনীকান্ত থাকছেন এই চরিত্রে। কিন্তু সময়ের সঙ্কট এবং নিজের লুক প্রকাশ না করার সিদ্ধান্তের কারণে তিনি সেই প্রস্তাব নাকচ করেন। সম্প্রতি আল্লুর জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সেই সময় শাহরুখ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন। পোস্টারটি আপনার মতোই আকর্ষণীয়। আপনারা কী তৈরি করছেন তা দেখার জন্য মুখিয়ে আছি।’