এনআরবিসি ব্যাংকে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ও উৎসবমুখর কর্মসূচি। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ তারিখে আয়োজিত উৎসবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও এসইভিপি তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ও এসইভিপি ফয়সল আহমেদ, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন সেন্টারের (এইচআরটিডিসি) প্রধান ও এসইভিপি  মিসেস ফাহমিদা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।    

‘উৎসবের আলপনা ছঁয়ে যাক/ আগামীর সব সম্ভাবনার দুয়ার’ শীর্ষক স্লোগানে আয়োজিত এই উৎসবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী সাজসজ্জা, বিভিন্ন ধরনের পিঠাসহ ঐতিহ্যবাহী খাবার এবং বৈশাখী পরিবেশনার আয়োজন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন- বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সবার মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের উৎসবের মাধ্যমে ব্যাংক পরিবার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে। এ ধরনের আন্তরিকতার সম্পর্ক নিরাপদ ব্যাংকিং কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।