সাহা ফাউন্ডেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শনিবার ঢাকা বোট ক্লাবে সাহা ফাউন্ডেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সাহা ফাউন্ডেশনভুক্ত পরিবারবর্গ ও আমন্ত্রিত সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি বর্ণাঢ্য উৎসবের রূপ পরিগ্রহ করে। অনুষ্ঠানের শুরুতে শ্রীমদভগবতগীতা থেকে পাঠ করেন নৃপেন্দ্র নাথ সিকদার। এরপর প্রদ্বীপ প্রজ্জ্বলন, থিম সঙ্গীত ও সাহা ফাউন্ডেশনের পরিক্রমা নিয়ে তথ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক অপূর্ব কুমার সাহা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অনলাইনে যুক্ত হয়ে সভাপতি মলয় সাহা ভিডিও বক্তব্য প্রদান করেন। এরপর একে একে গুণীজনদের পরিচিতি পাঠ, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান, কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য, ফটোসেশন, র‌্যাফল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালিত হয়।