পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানে পৌঁছেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক করতে তিনি সেখানে গেছেন বলে জানা গেছে।
ইরানি সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে পাকিস্তান প্রতিনিধি দলের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সফর নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে, সম্ভাব্য শান্তি আলোচনার পথ তৈরি করতে আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় ভূমিকা বাড়ছে।
এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।