তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি স্কুলে বুধবার (১৫ এপ্রিল) বন্দুক হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ছাত্র ও একজন শিক্ষক। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শহরের গভর্নর মুকেরেম উনলুয়ে সাংবাদিকদের জানান, হামলাকারী ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র (বয়স ১৩-১৪)। সে ব্যাগে করে বন্দুক এনে প্রথমে দুইটি শ্রেণিকক্ষে এলোপাথাড়ি গুলি চালায়। পরে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। গভর্নরের ধারণা, বন্দুকটি ছিল ছাত্রটির বাবার। খবর এএফপির।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার তুরস্কের আরেকটি স্কুলে বন্দুক হামলায় ১৬ জন আহত হয়েছিল। টানা দ্বিতীয় দিন এই ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।