টেলিহোমে তারার মেলা

প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’-এ বসেছিল তারার মেলা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশের নাট্যাঙ্গনের তারকাদের উপস্থিতিতে গল্প-আড্ডা আর গানে-গানে মুখর হয়ে ওঠে বিশেষ এই অনুষ্ঠানটি। এবারের আয়োজনে উপস্থিত হয়েছিলেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, তারিক আনাম খান, আফজাল হোসেন, নিমা রহমান, ওয়াহিদা মল্লিক জলি, শান্তা ইসলাম, ফেরদৌস হাসান রানা, আমিনুল ইসলাম বাচ্চু, আজিজুল হাকিম, জিনাত হাকিম, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, চঞ্চল চৌধুরী, আরফান আহমেদ, রেশমা আহমেদ, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, জনা, ফারজানা চুমকি, মৌসুমী-শোয়েব, গোলাম ফরিদা ছন্দা-সতীর্থ রহমান রুবেল, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, শাহেদ শরীফ খান-নাতাশা হায়াত, সজল, রিচি সোলায়মান, আসমা পাঠান রুম্পা, মোহাম্মদ বারী, জাকারিয়া মাসুদ জিকো (প্রযোজক), হাসান জাহাঙ্গীর, সুমাইয়া শিমু, ফারজানা ছবি, জেনি, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শখ, শবনম ফারিয়া, মিম চৌধুরী, আরশ খান, পাভেল, বাচ্চু, পারসা ইভানা, তানহা তাসনিয়া, নাবিলা বিনতে ইসলাম, শিরতাজ জেবিন, মাফতোহা জান্নাত জীম, রুবাইয়া এশা, সুমাইয়া অর্পা, নাযাহ, টেলিসিনে অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা মৃন্ময় কাঞ্জিলালসহ আরও অনেকে।