বৈশাখের শুরুতে ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানায়।
আবহাওয়া অফিস জানায়, এসময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে সম্ভাবনাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হওয়ার কথা জানানো হয়েছে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানী বৃষ্টিপাতের পরিমান ছিল সামান্য।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।