বর্ণিল সাজে, আনন্দমুখর পরিবেশে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘বৈশাখী উৎসব’। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
তিনি বলেন, এই উৎসব ছিল শুধুমাত্র আনন্দের নয়, বরং একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা।
দিনব্যাপী উৎসবের উদ্বোধনের পর একে একে মঞ্চে উঠে আসে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণবন্ত নৃত্য, গান, আবৃত্তি । বসে ছিল বৈচিত্র্যময় হস্তশিল্প, খাবার, ফিউশন ফ্যাশন ও গেম স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।
অপরাহ্নে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত কনসার্ট, যেখানে তরুণ শিল্পীদের সঙ্গে দর্শকরাও নেচে-গেয়ে উৎসবে প্রাণ সঞ্চার করেন। ক্যাম্পাস জুড়ে বৈশাখী রঙে আলপনা, বেলুন ও ফেস্টুনের সাজসজ্জা উৎসবের সৌন্দর্যকে আরও নান্দনিক করে তোলে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের বিভাগীয় প্রধান এবং কালচারাল ক্লাবের মডারেটর হাসানুজ্জামান।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন উপাচার্য ড. এইচ এম জহিরুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ্য অধ্যাপক এ এস এম সিরাজুল হক, রেজিস্ট্রার এ এস এম জি ফারুক, সন্মানিত ডীনরা, বিভাগীয় প্রধানরাসহ শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীরা ও আমন্ত্রিত অতিথিরা।