আগামীর কূটনীতিক ও দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে ‘জলবায়ু সহনশীল বিশ্ব গড়তে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পুনর্গঠন’এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনসের (জেএমইউএন’২৬) অষ্টম আসর।
বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) আয়োজিত আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত জাবি ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে ফাহমিদা সুলতানা তামান্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্মেলনের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশের উদীয়মান কূটনীতিক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সম্মেলনটি বিতর্ক, কূটনীতি ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিভিন্ন কমিটির সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমালোচনামূলক চিন্তাভাবনা, আলোচনা দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ পাবেন।
বৈশ্বিক নানা জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।