আউশ উৎপাদন বাড়াতে লৌহজংয়ে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪'শ কৃষকের মাঝে সার, বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের ৪ শতাধিক কৃষকের প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার বিতরণ করা হয়। 

এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলার সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম প্রমুখ।