ইরানে ইসরায়েলের চার গুপ্তচর গ্রেপ্তার

আরও চার ‘গাদ্দারকে’ গ্রেপ্তার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা চারজনকে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানায়, ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলান থেকে মোসাদের সঙ্গে যুক্ত ওই চার এজেন্টকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠাতেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সম্পর্কিত তথ্য ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাতেন। গ্রেপ্তার করা ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কেবল গিলান প্রদেশেই নয়, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও একটি বিবৃতিতে জানিয়েছে, দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে মোট ৩৯জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গিলানের এই ৪ জন সরাসরি সামরিক তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন। বাকি ৩৫ জনকে দেশের ছয়টি ভিন্ন প্রদেশ থেকে আটক করা হয়, যাদের মধ্যে অস্ত্র পাচারকারী ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে।