রাজাধানীতে ‘১১তম সেইফকন ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (১৬এপ্রিল) ৩দিনব্যাপী ‘১১তম সেইফকন-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রর্দশনী শুরু হয়েছে। অবকাঠামো নির্মাণ, স্মার্ট পাওয়ার ও লাইটিং, নবায়নযোগ্য জ্বালানী, পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো সরঞ্জাম ও যন্ত্রপাতি ,টিম্বার, ইঞ্জনিয়ার্ড উড ও প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট দেশী বিদেশী প্রতিষ্ঠানসমূহ এ প্রর্দশনীতে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার এ প্রর্দশনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকায় তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সির (কেওটিআরএ, ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সহ-সভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি এ জেড এম আজিজুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ‘১১তম সেইফকন-২০২৬’ প্রদর্শনীটি আয়োজনের উদ্দেশ্য হলো অবকাঠামো নির্মাণ সামগ্রী, নবায়নযোগ্য জ্বালানী, পানি ব্যবস্থাপনা, টিম্বার, ইঞ্জনিয়ার্ড উড ও প্রযুক্তি এবং স্মার্ট পাওয়ার ও লাইটিং সুবিধাসমূহ বৃদ্ধি। ‘সেইফকন-২০২৬’ হলো একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম যেখানে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি এবং সমাধান প্রদর্শনের সুযোগ পাবে যা দেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে।

প্রদর্শনীটি বি২বির সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়কে শক্তিশালী করার লক্ষ্যে এবং দেশের উন্নয়নে জড়িত নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা এবং বিদেশী বিনিয়োগকারীদেরকে একটি উন্নত এবং টেকসই ভবিষ্যতের জন্য নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে অনুপ্রাণিত করে। প্রদর্শনীটির ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে পোস্টমাস্টার কমিউনিকেশন। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত  প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শকের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।